সৌদি আরবের মদীনা প্রদেশের গভর্নর মহামান্য প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন।
সাক্ষাৎকালে গভর্নর প্রিন্স সালমান কনসাল জেনারেলকে সাদর অভ্যর্থনা জানান এবং সৌদি আরবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর সফলতা কামনা করেন।
এ সময় কনসাল জেনারেল মদীনা প্রদেশসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বিভিন্ন বিষয়ের সহযোগিতায় গভর্নরের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি মহামান্য প্রিন্সের নেতৃত্বে আল-মদীনা আল-মুনাওয়ারার উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করেন।
গভর্নর প্রিন্স সালমান মদীনা ও সৌদি আরবের অন্যান্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।