দৌলতপুরে পৃথক অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার: একজন আটক

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে পৃথক দু’টি অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর চিলমারী বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চড়াই কুড়ি এলাকায় বাবু বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৪৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ১৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিনে সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৩৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ ও ইয়াবার সংযুক্ত আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা বলে জানায় বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামার রনি বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মালিকবিহীন ভারতীয় মদ ধ্বংসের কার্যক্রমও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *