তিস্তা প্রকল্প ও নির্বাচনসহ নানা বিষয়ে চীনের রাষ্ট্রদূতের আলোচনা

 

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (১৮ জানুয়ারি ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে দুই পক্ষই আন্তরিক ও গঠনমূলক পরিবেশে পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে আলোচনা করেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা পুনর্ব্যক্ত হয়।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিনি শিগগিরই তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক—এই কামনাও জানান তিনি।

দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *