বাংলাদেশকে ইউরালকেমের ৩০ হাজার টন পটাশ সার উপহার

রাশিয়ার বড় সার উৎপাদন ও রফতানি প্রতিষ্ঠান ইউরালকেম গ্রুপ বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার দিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় এর আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার খোজিন এবং ইউরালকেম গ্রুপের প্রতিনিধি।

রুশ রাষ্ট্রদূত জানান, সার কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত জরুরি। তাঁর ভাষায়, কৃষিজ ফসল শক্তি পায় এবং সহনশীলতা বাড়ে। তিনি আরও বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের অংশ হিসেবে, বিশেষ করে লক্ষ্য–২ “ক্ষুধামুক্ত বিশ্ব, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি” বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সার পরিবহনে সহযোগিতা করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সমুদ্রপথে পরিবহনসহ সব ব্যয় ইউরালকেম গ্রুপই বহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *