বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাল কোনিয়া চেম্বার

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তুরস্কের আঙ্কারায় মঙ্গলবার (২০ জানুয়ারি) অনলাইনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। “বাংলাদেশে বিনিয়োগের সুযোগ” শিরোনামের এই আয়োজনটি করা হয় তুরস্কের কোনিয়া চেম্বার অব ইন্ডাস্ট্রি (KCI) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর সহযোগিতায়।

সেমিনারে বাংলাদেশের অর্থনীতি, অগ্রাধিকার খাত, সাম্প্রতিক সরকারি সংস্কার এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুবিধাগুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বাংলাদেশের বাজারকে টেকসই ও সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন।

কোনিয়া চেম্বার অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তাফা বুইয়ুকেঘেন বলেন, বাংলাদেশকে ভবিষ্যতের বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্য হিসেবে দেখছেন তারা এবং এই বিষয়ে সক্রিয়ভাবে এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক দুই দেশের ব্যবসায়ী সমাজ ও বিনিয়োগকারীদের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। বিডা জানায়, তুরস্কের বিনিয়োগকারীদের সহায়তায় তারা প্রস্তুত এবং প্রয়োজনীয় সমর্থন দেবে।

সবাই আশা প্রকাশ করেন, এই আয়োজন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন পথ তৈরি করবে এবং সম্পর্ক আরও এগিয়ে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *