সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খানের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।
বুধবার, ৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৭টায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা কমপ্লেক্সে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাংলাদেশের নবপ্রজন্মের ধ্রুপদী সঙ্গীতশিল্পীরা। পাশাপাশি পরিবেশন করবেন উস্তাদ আলাউদ্দিন খানের প্রপৌত্র বিশিষ্ট শিল্পী মি. সিরাজ আলী খান।
অনুষ্ঠানটি ধ্রুপদী সঙ্গীতপ্রেমীদের জন্য সঙ্গীত পিপাসা মেটানোর এক অনন্য সুযোগ হয়ে উঠবে বলে আশা করছে শিল্পকলা একাডেমি। আয়োজকদের মতে, উস্তাদ আলাউদ্দিন খানের সঙ্গীতঐতিহ্যকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং তার অবদানকে স্মরণ করতেই এই বিশেষ আয়োজন।