খুলনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাতের শীতকালীন ত্রাণ কার্যক্রম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ঢাকাস্থ দূতাবাসের উদ্যোগে খুলনা অঞ্চলের ক্ষতিগ্রস্ত জনগনের জন্য শীতকালীন ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউএই দূতাবাসের ফরেন এইড কো-অর্ডিনেশন ডিরেক্টর এ কার্যক্রমটি সমন্বয় করেন। ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করে এমিরেটস রেড ক্রিসেন্ট।

দূতাবাস সূত্র জানায়, খুলনার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় শীত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শীতবস্ত্র, কম্বল এবং দৈনন্দিন ব্যবহার্য কিছু উপকরণ। বিতরণ কার্যক্রমের লক্ষ্য ছিল শীতের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক সহায়তা প্রদান।

দূতাবাস জানায়, এ ধরনের ত্রাণ তৎপরতার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়। এমিরেটস রেড ক্রিসেন্ট জানায়, মানবিক সহায়তা কর্মসূচিগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এসব উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে এবং স্থানীয় সম্প্রদায়ের পুনরুদ্ধার প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *