জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা দিবস–২০২৬ উপলক্ষে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা ও ওয়াই ডাব্লিউ সি এ কুমিল্লার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২২শে জানুয়ারী) একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ৯টায় ওয়াই ডব্লিউ সি এ স্কুল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মিলনায়তনে শেষ হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ইনার হুইল ডিস্ট্রিক ৩৪৫ বাংলাদেশ এর পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডাঃ মল্লিকা বিশ্বাস, ক্লাব প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, ভাইস প্রেসিডেন্ট এডভোকেট তাসলিমা বেগম, ডাক্তার কাজী ইসরাত জাহান এবং ওয়াই ডাব্লিউ সি এ কুমিল্লার সম্পাদক আইরিন মুক্তা অধিকারীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে এর ঝুঁকি কমবে বলে বক্তারা মত দেন।