টাঙ্গাইল প্রতিনিধি— টাঙ্গাইল পৌরসভার ১৮নং ওয়ার্ডের সাবালিয়া এলাকার ছাত্রী অবন্তী ঘোষ জাতীয় পর্যায়ে বাংলা কবিতা আবৃত্তিতে টানা সাফল্য ধরে রেখেছেন। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী।
বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২৪ সালের আবৃত্তি প্রতিযোগিতায় অবন্তী জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর ২০২৬ সালের ২০ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহের বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আবারও জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে নিজের প্রতিভার প্রমাণ দেন।
তরুণীদের আবৃত্তি অনুশীলনে উৎসাহ জাগানো এবং টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনকে প্রাণবন্ত রাখতে অবন্তীর এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী অবন্তীর ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদী।
অবন্তীর বাবা দীপক ঘোষ এবং মা লিপি রাণী ঘোষসহ টাঙ্গাইলের মানুষ তার উত্তরোত্তর সাফল্যের জন্য দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।