জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পথে বাংলাদেশ লেবার পার্টি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিচ্ছে বলে জানা গেছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। দলটি যোগ দিলে জোটটি আবারও ১১ দলের রূপ পাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে জোট থেকে সরে গিয়ে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় জোটটি ১০ দলে নেমে এসেছিল। এবার লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলে দাঁড়াবে।

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমে বলেন, “আলোচনা চলছে। এখনও পুরোপুরি নিশ্চিত নই। যদি যোগ দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে জানাব।”

দীর্ঘ রাজনৈতিক পথচলার পর বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবারের নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে লেবার পার্টি। দলটি থেকে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় সূত্র বলছে, লেবার পার্টি জোটে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। সিদ্ধান্ত হলে দু-এক দিনের মধ্যেই ঘোষণা আসতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *