ঢাকায় ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা

ঢাকায় ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মার আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। এর পাশাপাশি, মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *