প্রকাশকদের অনুরোধে বই মেলার স্টলভাড়া কমল ২৫ শতাংশ

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের পর স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২৬শে জানুয়ারী) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এ বিষয়ে এক বৈঠক হয়। বৈঠকে প্রকাশকদের দাবির বিষয়ে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত স্টল ভাড়া কমানোর নির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব বাংলা একাডেমিকে দেওয়া হয়েছে। একাডেমি দ্রুততম সময়ে এর ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

স্টল ভাড়া কমায় প্রকাশকদের অংশগ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সংস্কৃতি মন্ত্রণালয় আশা করছে, এবারের বইমেলা বরাবরের মতোই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে এবং বই বিক্রি ও পাঠকের অংশগ্রহণ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *