সরকারি দেবেন্দ্র কলেজে ইতিহাস বিভাগের ‘হিম উৎসব ২০২৬

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হলো ‘হিম উৎসব ২০২৬’। ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তুলেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর টিপু সুলতান। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করে।”

উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সিনথিহা সাবরীণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ঈশিতা নাসরীন ও প্রভাষক রাবেয়া বসরী। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল জলিল মোল্লা, প্রাক্তন প্রধান শিক্ষক, পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‘হিম উৎসব ২০২৬’-এ ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা একত্রিত হয়ে পারিবারিক আবহে আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। ফ্রি পিঠা বিতরণ, ফেইস পেইন্টিং, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র-এর মতো নানা আয়োজন উৎসবকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

ইতিহাস বিভাগের এই আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়, যা দীর্ঘদিন তাদের মনে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *