নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলা বজায় রেখে আয়োজনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ, তথ্য বা জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত সহায়তা দিতে এই সেলটি সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) কার্যক্রম পরিচালনা করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন ও গণভোট চলাকালে কোথাও সহিংসতা, বিশৃঙ্খলা, ভয়ভীতি, হুমকি বা অন্য কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখা দিলে সাধারণ মানুষ সরাসরি এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

জরুরি যোগাযোগের জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো—
০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩।
এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও অভিযোগ বা তথ্য জানানো যাবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকে এসব নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *