কোস্টারিকার নতুন প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজ

কোস্টারিকা রোববার (২রা ফেব্রুয়ারী) নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৯ বছর বয়সী ডানপন্থী রাজনীতিবিদ লরা ফার্নান্দেজ। তিনি কোকেন বাণিজ্যের সঙ্গে যুক্ত সহিংসতা কঠোরভাবে দমন করার অঙ্গীকার করেছেন। প্রাথমিক ফলাফলে ফার্নান্দেজ পেয়েছেন ৪৮.৯৪ শতাংশ ভোট, যা রান-অফ ছাড়িয়ে গেছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী অর্থনীতিবিদ আলভারো রামোস ৩৩.০২ শতাংশ ভোট পেয়েছেন।

ফার্নান্দেজের বিজয় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে তার সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে উল্লাস করেন। তিনি তাঁর রাজনৈতিক পথপ্রদর্শক রদ্রিগো শাভেসকে ধন্যবাদ জানান এবং বলেন, তাঁর উত্তরাধিকার “নিরাপদ হাতে” রয়েছে।

কোস্টারিকা দীর্ঘদিন ধরে মধ্য আমেরিকার স্থিতিশীলতা ও গণতন্ত্রের প্রতীক হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বৈশ্বিক মাদক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। মেক্সিকান ও কলম্বিয়ান কার্টেলগুলোর দখলযুদ্ধের কারণে হত্যার হার বেড়েছে। ফার্নান্দেজ এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের নীতি অনুসরণ করে অপরাধ দমন করতে চান।

তিনি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার নির্মাণ, কারাদণ্ড কঠোর করা এবং অপরাধপ্রবণ এলাকায় জরুরি অবস্থা জারি করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, ফার্নান্দেজের বিজয় লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির শক্তি বৃদ্ধি প্রমাণ করছে।

তবে সমালোচকেরা আশঙ্কা করছেন, চার বছরের মেয়াদ শেষে তিনি সংবিধান পরিবর্তন করে শাভেসকে পুনরায় ক্ষমতায় ফেরাতে পারেন। এর মধ্যেও ফার্নান্দেজ জোর দিয়ে বলেছেন, তিনি কোস্টারিকার গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *