৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি২০ কাপ ২০২৬’। দিবা–রাত্রির চারটি টি-২০ ম্যাচ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টের সব ম্যাচের চলতি ধারাভাষ্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার। ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে।
সূচি অনুযায়ী,
৫ ফেব্রুয়ারি ধূমকেতু বনাম দূরন্ত,
৬ ফেব্রুয়ারি ধূমকেতু বনাম দুর্বার,
৭ ফেব্রুয়ারি দূরন্ত বনাম দুর্বার এবং
৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জ, পাশাপাশি www.betar.gov.bd ওয়েবসাইট ও ‘Bangladesh Betar’ মোবাইল অ্যাপের মাধ্যমে ম্যাচগুলোর সরাসরি ধারাভাষ্য শোনা যাবে।
এছাড়া, বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলো থেকেও নির্ধারিত ফ্রিকোয়েন্সিতে একযোগে সম্প্রচার করা হবে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম ৮৮.৮ মেগাহার্জে, কক্সবাজার এফএম ১০০.৮ মেগাহার্জে, বরিশাল এফএম ১০৫.২ মেগাহার্জে, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম ৯২.০ মেগাহার্জে, কুমিল্লা এফএম ১০৩.৬ মেগাহার্জে এবং রাঙ্গামাটি এফএম ১০৩.২ মেগাহার্জে ধারাভাষ্য প্রচার করা হবে।