জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দিতে পারবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

কলেজ কর্তৃক শিক্ষার্থীর তথ্য নিশ্চিত করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি। আর সোনালী সেবা মাধ্যমে কলেজ কর্তৃক পরীক্ষা ফি জমার সময় হবে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে যেসব কলেজ ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেনি, তারা এ সময়ে সব কার্যক্রম শেষ করতে পারবে। এছাড়া, ৯ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপুর্ণ সতর্কবার্তা, নির্ধারিত সময়ের পর ফরম পূরণের সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই সবাইকে নির্ধারিত সময়ে ফরম পূরণ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *