দুর্যোগ মোকাবিলা ও পুষ্টি সুরক্ষায় নতুন উদ্যোগ: বাংলাদেশ–ডব্লিউএফপি প্রকল্প চুক্তি সই

দুর্যোগকালীন ঝুঁকি মোকাবিলা এবং পুষ্টি সংবেদনশীল সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) একটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটির নাম ‘Strengthening Shock Responsive and Nutrition Sensitive Social Protection Programme (SSRNSSPP)’

বুধবার ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি সই হয়। প্রকল্প দলিলে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ডব্লিউএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট

এটি একটি কারিগরি সহায়তা প্রকল্প। প্রকল্পের মোট ব্যয় ৬ লাখ ৮৮ হাজার ৯৭৯ মার্কিন ডলার। এর মধ্যে ডব্লিউএফপি দিচ্ছে ৬ লাখ ৪৫ হাজার ৭১৪ মার্কিন ডলার

প্রকল্পের প্রধান লক্ষ্য হলো—

  • সামাজিক সুরক্ষা খাতে নীতিগত সহায়তা ও প্রচার
  • বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় জোরদার
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনবলের সক্ষমতা বৃদ্ধি
  • তথ্যভিত্তিক গবেষণা ও জ্ঞান তৈরি

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (National Social Security Strategy) বাস্তবায়নে কারিগরি সহায়তা দেওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নেওয়া। বিশেষ করে দুর্যোগের সময় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এবং পুষ্টি নিশ্চিত করার বিষয়ে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সামাজিক সুরক্ষা—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতকে একসঙ্গে শক্তিশালী করতে বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপির এই যৌথ উদ্যোগকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *