তিন নদী পরিষদে ঐতিহ্যের কথকতা


ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের পাশাপাশি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে ইতিহাস ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত তিন নদী পরিষদের ৪৩তম আসরের ষষ্ঠ দিন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার এবং সাংস্কৃতিক সংগঠক কামাল হোসেন। বক্তারা ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত প্রশিক্ষক বিজয় দাসের সংগঠন ভৈরবী সংগীতাঙ্গনের শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন— নেলী দে দত্ত, উত্তম কুমার ভৌমিক, ঋদ্ধ চৌধুরী, শুদ্ধ চৌধুরী, তায়েবা, হুমায়রা, মালিহা রেবা, আঁখি আক্তার, বিবি খাদিজা, সাদিয়া মিয়াজি, অদ্রি আচার্য, আরাফাত, বিথী দাস ও রাজেন্দ্রানী দত্ত। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন অভি চৌধুরী। তবলায় সংগতে ছিলেন অনুপ সেনগুপ্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াইডব্লিউসিএ-এর শিক্ষক কল্যাণী ভট্টাচার্য, সাংস্কৃতিক সংগঠক শ্যামল দাস এবং শিক্ষক ও বিনয় সংগঠক নাসরিন আক্তার।

আয়োজকদের মতে, তিন নদী পরিষদের এই আয়োজন ইতিহাস, সংস্কৃতি ও মানবিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *