ব্যাংককে বাংলাদেশ দূতাবাস আয়োজন করল BTX ফোরাম ২০২৬

ব্যাংককের বাংলাদেশ দূতাবাস,  ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ট্রু ডিজিটাল পার্কে BTX ফোরাম ২০২৬-এর আয়োজন করেছে। এই ফোরামে নীতি নির্ধারক, বিনিয়োগকারী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, তরুণ পেশাজীবী, শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

ফোরামের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বানিজ্য, প্রযুক্তি এবং মানবসম্পদ বিনিময়কে শক্তিশালী করা। অংশগ্রহণকারীরা নতুন উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করার দিক নির্দেশনা পেয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, এই ধরনের ফোরাম শুধুমাত্র ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্র নয়, বরং দুই দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বারও খুলছে।

ফোরামে উপস্থিত অনেক তরুণ উদ্যোক্তা তাদের স্টার্টআপ এবং নতুন প্রযুক্তি ধারণা উপস্থাপন করে দুই দেশের ব্যবসায়িক ও শিক্ষাগত সংযোগকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *