বাংলাদেশ-থাইল্যান্ড সহযোগিতায় টেকসই চিংড়ি ও মাছের খামার উন্নয়ন

থাই ইউনিয়ন ফিডমিল পাবলিক লিমিটেড কোম্পানি এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর  হয়েছে। অনুষ্ঠানটি ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, বাংলাদেশ দূতাবাস, ব্যাংককে অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী উভয় পক্ষ টেকসই খামার প্রযুক্তি উন্নয়ন ও স্থানান্তরে সহযোগিতা করবে। এতে চিংড়ি (মনডোন ও ভ্যাননামেই), সি-বাস এবং মনোসেক্স কিং প্রন উৎপাদনের জন্য খামার ও ফিড উদ্ভাবনে মনোনিবেশ করা হবে।

উভয় প্রতিষ্ঠান আশা করছে, এই সহযোগিতা বাংলাদেশের সামুদ্রিক ও মিঠা পানির মাছ চাষে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত খুলবে।

এই চুক্তি বাংলাদেশের জলজ সম্পদ উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *