চেক রাষ্ট্রদূত ড. এলিস্কা জিগোভার সম্মানে ঢাকায় কূটনৈতিক নৈশভোজ

চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হের এক্সেলেন্সি ড. এলিস্কা জিগোভার সম্মানে ঢাকায় এক মর্যাদাপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল এ এস এম মহিউদ্দিন মোনেম এই নৈশভোজের আয়োজন করেন।

এই আয়োজনকে বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। নৈশভোজে বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ব্রুনেই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান, ঢাকায় চিলির অনারারি কনসাল আসিফ এ. চৌধুরী, পোল্যান্ডের অনারারি কনসাল রেশাদুর রহমানসহ বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিনিধিরা।

চেক দূতাবাসের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন থার্ড সেক্রেটারি শিমন মুলার। এছাড়া চেক প্রজাতন্ত্রের ইন্টার-গভর্নমেন্টাল ডিফেন্স কো-অপারেশন এজেন্সি (AMOS)-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল জান স্পিলারসহ কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। নৈশভোজটি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *