বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি ডায়াস্পোরা ফিনল্যান্ড শাখার সৌজন্য সাক্ষাৎ

 

স্টকহোম, ৯ অক্টোবর:
এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফিনল্যান্ড শাখার পক্ষ থেকে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে দলটির ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মো. আহাদ শিকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সমন্বয়কারী মো. রহমত উল্লাহ, নীতি নির্ধারণ ও গবেষণা সমন্বয়কারী রাশেদ রোকন এবং নির্বাহী সদস্য ইমতিয়াজ আহমেদ ইফতি প্রমুখ।

সাক্ষাৎকালে তারা প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সুযোগ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল— স্বাধীনতার ৫৪ বছর পর প্রবাসীদের ভোটাধিকার সচ্ছতা নিশ্চিত করা, ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এনআইডির পাশাপাশি পাসপোর্টকেও অন্তর্ভুক্ত করার দাবি, বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ভাষা ও সেক্টরভিত্তিক দক্ষতা প্রশিক্ষণের আয়োজন, এবং হেলসিংকিতে পাসপোর্ট ডেলিভারি ও বিনিয়োগ বিষয়ক প্রচারণা জোরদার করা।

এছাড়াও, নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রদূতের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সাক্ষাতে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে আবেদন প্রক্রিয়া সহজতর করার জন্য সুইডিশ ও ড্যানিশ দূতাবাসের মাধ্যমে আবেদন ব্যবস্থার প্রস্তাবও আলোচনা করা হয়।

এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফিনল্যান্ড শাখা জানায়, এই সৌজন্য সাক্ষাৎ প্রবাসীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশ-ফিনল্যান্ড সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *