নৌবাহিনী প্রধানের সাথে বারোনেস রোজি উইন্টারটনের সাক্ষাৎ

 

ঢাকা, ৯ অক্টোবর: বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী সদর দপ্তরে আগমন করেন যুক্তরাজ্যের সরকারী বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটন, ডিবিই।

সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়েও মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে উভয় প্রতিনিধি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *