কুমিল্লায় বসন্ত বরণে স্কুল শিক্ষার্থীদের সাংস্কৃতিক উৎসব

ফেব্রুয়ারি মাসের আবেগ, অঙ্গীকার ও ভালোবাসার আবহে কুমিল্লায় তিন নদী পরিষদের ৪৩ বছরের পথচলার ১৪তম দিন উদযাপিত হয়েছে। ঋতুরাজ বসন্তের ১ ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় Y.W.C.A. Girls High School-এর শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিন নদী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন Comilla Victoria Government College-এর অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন একই কলেজের সহকারী অধ্যাপক মো. মঞ্জুর হেলাল এবং Y.W.C.A. গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা কল্যাণী ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী ও সংগঠক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু।

সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের শিক্ষিকা শিমলা দে ও ফারহানা মমতাজের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। সাওদা জান্নাত ও জারিয়া সুলতানার সঞ্চালনায় আয়োজিত এ পর্বে গানে অংশ নেয় মৌমিতা সর্বাধিকারী, অহেনজিতা দাস, অপূর্ব ঘোষ, শ্রীকান্ত দাস, অনির্বাণ দেবনাথ, প্রান্ত সরকার, বর্ণ মজুমদার, চন্দ্রাবলী সাহা, নবান্ন দাস, শ্রুতি দেবনাথ, অনন্যা ভৌমিক, সুদীপ্তা নাগ ও সুচিস্মিতা ভৌমিক। নৃত্যে অংশ নেয় দেবী শ্রেয়া, দেবস্মী দেব, অহেনজিতা দাস, আয়োশ্রী দে সরকার ও স্মরণিকা দাস। আবৃত্তি পরিবেশন করে স্মরণিকা, সুবাইতা ও আয়োশ্রী দে সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক অ্যাড. গোলাম ফারুক, সাংবাদিক মাহবুব আলম বাবু, খালেদ সাইফুল্লাহ ও শ্যামল বড়ুয়া ববি। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক উমা মজুমদার, মনোয়ারা বেগম, সৈয়দা মেহেরুন্নেসা ও শর্মিলা দেবনাথসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ফেব্রুয়ারির চেতনা, বসন্তের আনন্দ এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *