প্রয়াত সদস্যদের পাশে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি, চেক হস্তান্তর

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ৩৬ জন প্রয়াত আইনজীবীর পরিবারের কাছে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল–এর রুল অ্যান্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রয়াত আইনজীবীদের স্মরণ করেন এবং তাদের পেশাগত অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আইনজীবী সমিতির এ ধরনের উদ্যোগ সদস্যদের প্রতি দায়বদ্ধতার পরিচয় বহন করে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. নজরুল ইসলাম মানিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রয়াত আইনজীবীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চেক গ্রহণকালে তারা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *