দীর্ঘ সাত বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত করেছেন। বুধবার রাত ১১টার দিকে তিনি শেরেবাংলা নগরের মাজারে পৌঁছান।
বিএনপি চেয়ারপারসন নীল রঙের প্রাইভেটকারে গুলশান এলাকার বাসা ফিরোজা থেকে মাজারের উদ্দেশ্যে রওনা দেন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি মাজারের ঠিক সামনে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এই সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই, মরহুম সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ এবং শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।