গণঅধিকার পরিষদ জানালো কোনো জোট হয়নি

গণঅধিকার পরিষদের সভাপতি সম্প্রতি জানিয়েছেন, তাদের কোনো জোট বা আসন সমঝোতা হয়নি। তিনি বলেন, “গত এক বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন অনুষ্ঠানে আমি স্পষ্টভাবে বলেছি আমাদের কারো সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতা হয়নি।”

তবে তিনি জানান, নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত হওয়ায় বর্তমানে কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি পার্টি ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের আহ্বান জানান, দলের কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য ছাড়া অনুমান বা মনগড়া সংবাদ প্রচার বা প্রকাশ না করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *