তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন—

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
  • সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  • হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  • আবু জাফর মোঃ জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • ড. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রণালয়
  • আব্দুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  • কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
  • মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
  • নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  • খন্দকার আব্দুল মুক্তাদির — শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়
  • আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • মোহাম্মদ আমিন উর রশীদ — খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়
  • আফরোজা খানম (রিতা) — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ মন্ত্রণালয়
  • আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • মোঃ আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
  • জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  • আ ন ম এহছানুল হক মিলন — শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • সরদার মোঃ সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  • শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন—

  • এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  • মোঃ শরীফুল আলম — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়
  • ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি মন্ত্রণালয়
  • ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ মন্ত্রণালয়
  • মোঃ আমিনুল হক — যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  • হাবিবুর রশিদ — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়
  • মোঃ রাজিব আহসান — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়
  • মোঃ আব্দুল বারী — জনপ্রশাসন মন্ত্রণালয়
  • মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
  • ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  • ফারজানা শারমীন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  • মোঃ নুরুল হক — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • ববি হাজ্জাজ — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব বণ্টন কার্যকর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *