একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে উপস্থিত নেতারা নীরবতা পালন করেন।

জিয়া পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *