রাজশাহীতে জে-৩০ জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন

রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ওয়াল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিস টুর্নামেন্ট (জে-৩০)-এ বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার ফাইনালে তিনি থাইল্যান্ডের পাত্তানার্লানাপকে পরাজিত করে শিরোপা জয় করেন।

বালিকা এককে চীনের ঝিজিয়ে ইয়াং মালদ্বীপের আরায়া আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, “বাংলাদেশের জারিফ আবরারের চ্যাম্পিয়ন হওয়া আমাদের গর্বের বিষয়। রাজশাহীতে ১২ দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছে—আশা করি তাদের অভিজ্ঞতা ইতিবাচক ছিল।”

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ ১২ দেশের ৫৭ জন খেলোয়াড় অংশ নেন। বালিকা দ্বৈতে চীনের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈতে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটনসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *