চীফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ই মার্চ) সংসদ ভবনে চীফ হুইপের দপ্তরে এই বৈঠক হয়।

বৈঠকে বিরোধীদলীয় চীফ হুইপ মোঃ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন মোঃ রফিকুল ইসলাম খান, এমপি; মোঃ আবুল হাসনাত, এমপি; এবং মোঃ নূরুল ইসলাম, এমপি।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে একটি ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার সম্ভাবনা এবং এ বিষয়ে রাজনৈতিক সমঝোতার পথ নিয়ে বিস্তারিত কথা হয়। জাতীয় স্বার্থে সংসদের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে সরকারি দলের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বিরোধীদলীয় চীফ হুইপের সঙ্গে এই বৈঠক সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করতে সহায়ক হবে বলে তিনি আশা করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *