ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন

সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক সামছুল আরিফ

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটির তালিকা অনুমোদন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

দপ্তরের পরিচালক এস. এম. এনামুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-৯৭৪) এর গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির সত্যায়িত তালিকা শ্রম অধিদপ্তরে দাখিল করা হলে তা যাচাই শেষে অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফারুক হোসেন এবং কার্যকরী সভাপতি মো. রমজান হোসেন (রনজু)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মোস্তফা সিকদার ও মো. শফিউল আলম (শফিউল্লাহ)। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সামছুল আরিফ।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রফিকুল ইসলাম ও মো. শাহিন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. মহব্বত আলীকে এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. আরিফ শাহ। ক্রীড়া সম্পাদক পদে আছেন মো. সোহেল মিয়া এবং দপ্তর সম্পাদক মো. পারভেজ। সমাজসেবা সম্পাদক হিসেবে রয়েছেন মো. আমিনুল ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাজেকুন ইসলাম (রাজু)।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. নজরুল ইসলাম, মো. কাজী আদনান আহমেদ, মো. জোবায়ের খান, মো. শামীম মাহমুদ, মো. কবির ভুইয়া, মো. হারুন, মো. কবির হোসেন এবং মো. লাল বাবু।

শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত এই কার্যকরী কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *