“আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। পৃথিবীর কোথাও যেন নিরীহ মানুষ প্রাণ না হারায়।” এই কথাগুলোই বারবার উচ্চারিত হয়েছে রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এ অনুষ্ঠিত একটি সভায়। মানবতা ও শান্তির পক্ষে ছিল সেই ‘আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল–২০২৬’। আয়োজন করে Combined Human Rights World (CHRW)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা।
সভায় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সাবেক সামরিক কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান (লেফটেন্যান্ট জেনারেল, অব.) এবং আবু ইউসুফ জোবায়ের উল্লাহ (লেফটেন্যান্ট কর্নেল, অব.)। এছাড়া মানবাধিকার কর্মী, আইনজীবী ও সংগঠনের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সহিংসতা বাড়ছে। এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ।
তিনি বলেন, “আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা চাই পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক।”
আলোচনায় অতিথিরা বলেন, মানবাধিকার রক্ষা এখন সময়ের বড় চ্যালেঞ্জ। যুদ্ধ বা সংঘাত শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই মানবতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন উপদেষ্টা ও নেতারা। তাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হাসেম, মো. হাবিবুর রহমান, ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, প্রীতি সরমান, ড. শামীম হামিদী, ড. নাঈমা খানম, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, ড. শহীদ মঞ্জু, আতাউল্লাহ খান, এম এইচ মোতালেব খান, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, ড. শরিফ সাকী, এম এ মঞ্জু, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান ও এস এম আমানউল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম সাজেদুল ইসলাম ও মো. ইয়াসিন।
আলোচনা শেষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের শান্তি, নিরাপত্তা ও মানুষের কল্যাণ কামনা করা হয়।
ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।