কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল, অংশ নিলেন সাংবাদিকরা

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সংগঠন প্রেস ফাইভ লালমনিরহাটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

শনিবার (১৪ মার্চ) উপজেলার তুষভান্ডার মহিলা কলেজে এই আয়োজন করা হয়। রমজান মাস উপলক্ষে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেস ফাইভ লালমনিরহাটের উপদেষ্টা রেজাউল করিম মানিক, প্রধান পৃষ্ঠপোষক মেহেদী হাসান জুয়েল, আহ্বায়ক মো. আলতাফুর রহমান, সদস্য সচিব নূর আলমগীর অনু এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাও জরুরি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ বাড়াতে সহায়তা করে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম উপজেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *