ঢাকায় শুরু হলো আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫

 

ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ — সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫।

এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর তিনটি দল অংশ নিচ্ছে। মোট ১৫৬ জন প্রতিযোগী ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি), এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাব বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সে দক্ষতা বিকাশে ভূমিকা রাখা।

১৬ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *