আর্মি গল্ফ ক্লাবে শেষ হলো ৮ম ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট

চার দিনব্যাপী ‘৮ম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৫’ শেষ হয়েছে (১১ অক্টোবর) শনিবার। রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৭৫৮ জন অ্যামেচার গলফার অংশ নেন।

গল্ফ গার্ডেনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। উপস্থিত ছিলেন আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ (অবঃ), আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ক্লাবের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অবঃ) ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদসহ অন্যান্য অতিথিরা।

রেগুলার, ভেটেরান, সিনিয়র, লেডিস ও জুনিয়র—এই পাঁচ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লে. কর্নেল এম এ ইউসুফ (অবঃ) ওভারঅল চ্যাম্পিয়ন হন।
অন্য বিভাগে বিজয়ীরা হলেন—
ভেটেরান বিভাগে এয়ার কমোডর রশিদুল হক (অবঃ), সিনিয়র বিভাগে বশির আহমেদ, লেডিস বিভাগে সালমা জেসমিন সিদ্দিকী এবং জুনিয়র বিভাগে মাস্টার আরফান হাসান।

টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *