লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই পুনরায় আটক হয়েছেন।
মঙ্গলবার (১৭ই মার্চ) কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে জেলগেট থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে পুনরায় আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদিতমারী থানায় পাঠানো হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা নং–৪, তারিখ: ০৩ মার্চ ২০২৫ এর মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম, (লালমনিরহাট ) প্রতিনিধি